মোহাম্মদপুরে শুরু হচ্ছে ‘গোলাপ খাঁন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’
লুটেরচর ৩৫১৬ প্রতিবেদক: তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কুমিল্লার মোহাম্মদপুরে শুরু হচ্ছে ‘গোলাপ খাঁন স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আগামী ১৮ সেপ্টেম্বর শুক্রবার মোহাম্মদপুর ইটভাটা মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। টুর্নামেন্টে স্থানীয় বিভিন্ন এলাকার মোট ৮টি দল অংশগ্রহণ করবে।
অংশগ্রহণকারী দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘এ’তে রয়েছে ধর্মপুর স্পোর্টিং ক্লাব, জুনিয়র মেঘনা ফুটবল লাইফ একাডেমি, মোহাম্মদপুর স্পোর্টিং ক্লাব ও নয়াকান্দারগাঁও জুনিয়র ফুটবল একাদশ। আর গ্রুপ ‘বি’তে রয়েছে শেখেরগাঁও নাসির স্মৃতি সংসদ, মোহাম্মদপুর জুনিয়র ফুটবল ক্লাব, বড়কান্দা কিংস এলিভেন ও BKFC Football Club।
টুর্নামেন্ট ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকদের প্রত্যাশা, প্রতিযোগিতামূলক এ আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিকভাবে ইতিবাচক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।
This theme has been developed by Muhammad Siyam.
আয়োজকদের ধন্যবাদ
ReplyDeletePost a Comment