[ourislambdSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

মেঘনা উপজেলা এনসিপির আহ্বায়ক কিরন, সদস্য সচিব নাদিমুজ্জামান

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-


 কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে মো. কিরন অর রশীদকে আহ্বায়ক এবং মো. নাদিমুজ্জামান (ছোটন)-কে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া সরকার ও সদস্য সচিব মো. রবিউল মনির চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে ১০ জন যুগ্ম আহ্বায়ক, স্বপন মাহমুদ আলভীকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ১০ জন যুগ্ম সদস্য সচিব, মো. নাজমুল হককে সাংগঠনিক সম্পাদক এবং চারজনকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে রয়েছেন মো. বিল্লাল হোসেন ও মো. সাকিব হোসেন। কমিটির বাকি ২৭ জন সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব স্বপন মাহমুদ আলভী জানান, মেঘনায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা, সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশা নিয়ে কাজ করা এবং তরুণদের সম্পৃক্ত করে দলকে আরও সুসংগঠিত করাই তাঁদের লক্ষ্য।

This theme has been developed by Muhammad S.

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন