[ourislambdSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

মেঘনায় কাশিপুর বাজারে সরকারি খাসজমির অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশঃ
অ+ অ-

 

মেঘনা প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের কাশিপুর বাজারে সরকারি খাসজমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেঘনা থানা-পুলিশ প্রশাসনকে সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ১০ নম্বর লস্তিমানিকা মৌজায় সরকারি খাসজমির বিভিন্ন দাগে প্রায় ০.১০৭৫ একর জমির ওপর টিনশেড দোকান, ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছিল। সরকারি জমি থেকে এসব স্থাপনা অপসারণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা স্থাপনাগুলো সরিয়ে নেননি।

পরে উচ্ছেদ মামলা নং ২৭২/২০২৪-২৫-এর আওতায় তালিকাভুক্ত নয়টি অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে আটটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। একটি স্থাপনা আদালতে চলমান মামলার কারণে উচ্ছেদ করা হয়নি।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলিন রাজ্জাক বলেন, সরকারি জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের সুযোগ নেই। নোটিশ দেওয়ার পরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় আইন অনুযায়ী উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, উচ্ছেদ করা দোকানগুলো খালি অবস্থায় থাকায় এতে কোনো ব্যক্তির আর্থিক ক্ষতি হয়নি।

This theme has been developed by Muhammad Siyam.

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন