ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা, ভোটগ্রহণ ২৯ অক্টোবর
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর হবে এই আসনের উপনির্বাচন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ২৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর।
প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জন আর ভোটকেন্দ্র ১৮৫। জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় গত ২২ আগস্ট সংসদ সচিবালয় থেকে ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়।

Post a Comment