[ourislambdSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

মারুফ হাউদকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হাউদ পরিবার, অনুষ্ঠিত হলো পারিবারিক সভা

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 


মেঘনার লুটেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়া মারুফ হাউদের উদ্যোগে পারিবারিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দড়ি লুটেরচরের হাউদ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় মারুফ হাউদের প্রার্থিতা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে এলাকার সামাজিক পরিস্থিতি, স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যা এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার বিষয়েও মতবিনিময় হয়।

সভায় দড়ি লুটেরচর এলাকায় মাদক, চাঁদাবাজি ও সামাজিক অনাচার প্রতিরোধের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিতরা।

সভায় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার হাউদ, আব্দুল ওয়াদুদ জিন্নাহ হাউদ, বাহাউদ্দীন হাউদ, কবির হাউদ, আনোয়ারুল হক ইঞ্জিল হাউদসহ হাউদ বাড়ির অন্যান্য ব্যক্তিবর্গ।

সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার হাউদ মারুফ হাউদের প্রার্থিতা নিয়ে তার মতামত তুলে ধরেন। তিনি বলেন, সমাজের উন্নয়ন ও সুন্দর পরিবেশ বজায় রাখতে যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তার বিবেচনায় মারুফ হাউদ একজন যোগ্য প্রার্থী।

সভা শেষে পরিবারের সদস্যরা মারুফ হাউদের নির্বাচনী কার্যক্রমে সহযোগিতার বিষয়ে নিজেদের মতামত জানান।

এদিকে, আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, দড়ি লুটেরচরের ঐতিহ্যবাহী কুদরত আলী শাহ দরবারের সামনে মারুফ হাউদের উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সভায় উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

This theme has been developed by Muhammad S.

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন