মোহাম্মদপুর কবরস্থান রোডে গাঁজাসহ নারী গ্রেপ্তার
কুমিল্লার মেঘনা উপজেলায় ৬৫ পুরিয়া গাঁজাসহ মাসুদা আক্তার ওরফে মিতু (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর কবরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মাসুদা আক্তারকে আটক করে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তাঁর দেহ তল্লাশি করা হয়। পরে তাঁর কাছ থেকে ৬৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৩০০ গ্রাম।
পুলিশ জানায়, গ্রেপ্তার মাসুদা আক্তার লুটেরচর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মেঘনা থানায় মামলা করা হয়েছে।
পুলিশের আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাসুদা আক্তারের বিরুদ্ধে এর আগে ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এবং ২০২১ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরও দুটি মামলা রয়েছে।
This theme has been developed by Muhammad S.

Post a Comment