[ourislambdSC] / results=[3] / label=[latest] / type=[headermagazine]

ছাত্র নেতা থেকে জনপ্রতিনিধি হতে চান মারুফ হোসেন হাউদ

প্রকাশঃ
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...
অ+ অ-

 

ছবি: মারুফ হোসেন হাউদ

বিশেষ প্রতিনিধিঃ মেঘনা উপজেলা ছাত্রদলের ত্যাগী ও সক্রিয় রাজনীতির মাঠ পেরিয়ে এবার স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মারুফ হোসেন হাউদ। মেঘনা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হিসেবে দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে লড়াই-সংগ্রাম চালিয়ে আসা এই তরুণ নেতা আগামী লুটেরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ড থেকে মেম্বার (ইউপি সদস্য) পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন।

​দীর্ঘ রাজনৈতিক পথচলায় মামলা, জেল, জুলুম ও নানা প্রতিকূলতা পেরিয়ে নিজেকে রাজপথের পরীক্ষিত কর্মী হিসেবে গড়ে তুলেছেন মারুফ। বিশেষ করে দলের কঠিন সময়ে নেতাকর্মীদের পাশে থাকা, ঝিমিয়ে পড়া সাংগঠনিক কর্মকাণ্ডকে গতিশীল করা এবং স্থানীয় তরুণ প্রজন্মকে জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। ফলে মেঘনা উপজেলার রাজনীতিক অঙ্গনে এবং নিজ এলাকায় তাঁর একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে।

​রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে স্থানীয়দের কল্যাণে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন মারুফ হোসেন হাউদ। সম্প্রতি বিএনপি সরকার গঠন করার পর দেশের সামগ্রিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের যে ধারা শুরু হয়েছে, তার সাথে তাল মিলিয়ে নিজ এলাকার অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নেও তিনি বিশেষ অবদান রেখে চলেছেন। আগামীতেও এই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার দৃঢ অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

​আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার মেঘনা উপজেলার ৭নং লুটেরচর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের (দড়ি লুটেরচর গ্রাম) সার্বিক উন্নয়ন, তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং মেহনতি মানুষের সেবা করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন মারুফ। ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, মুরুব্বি ও তরুণ সমাজের সমর্থন ও দোয়া চেয়ে মারুফ হোসেন হাউদ বলেন, “রাজনীতি করেছি মানুষের সেবার জন্য। এবার সরাসরি জনপ্রতিনিধি হয়ে এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”

This theme has been developed by Muhammad S.

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন