দুই মাসে দাউদকান্দি থানায় ২৮৬ জন গ্রেপ্তার, বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার
![]() |
দাউদকান্দি (কুমিল্লা)
কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে ১ লাখ ২৪ হাজার ৯৬৬টি ইয়াবা, ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, বিভিন্ন ধরনের ২ হাজার ৭৭৬ বোতল সিরাপসহ দুটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন মামলায় ২৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ জুলাই থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত দাউদকান্দি মডেল থানায় এসব অভিযান পরিচালনা করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর এ সাফল্য এসেছে বলে জানিয়েছে পুলিশ।
দাউদকান্দি মডেল থানার পুলিশ জানায়, উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ১ লাখ ২৪ হাজার ৯৬৬টি ইয়াবা ট্যাবলেট, ৭২৭ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ১ হাজার ৫৭৫ বোতল ফেয়ারডি সিরাপ, ১ হাজার ২০১ বোতল স্কাফ সিরাপ এবং ছয় বোতল বোটকা। এ ছাড়া দুটি বিদেশি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, এ সময়ে মাদক মামলায় ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারি পরোয়ানা তামিল করে গ্রেপ্তার করা হয়েছে ৯৪ জনকে। ডাকাতির ঘটনায় ৫৬ জন এবং ছিনতাই ও চুরির ঘটনায় ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৭৫ জনকে।
সব মিলিয়ে দুই মাসে দাউদকান্দি মডেল থানায় ২৮৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
থানা-পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কুমিল্লার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এবং দাউদকান্দি সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের দিকনির্দেশনায় থানার কর্মকর্তা ও সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
দাউদকান্দি মডেল থানার পুলিশ বলছে, মাদক, সন্ত্রাস, ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
This theme has been developed by Muhammad Siyam.


Post a Comment